রায়পুরায় অর্ধশত কিন্ডারগার্টেন স্কুলে খেলনা সামগ্রী বিতরণ

আগের সংবাদ

রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী এ্যাংকা গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার 

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬ , ১২:৫৫ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে বিশেষ অভিযানে রাকিব ওরফে ‘এ্যাংকা’ (২৩) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এসময় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) রায়পুরা থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, রোববার রাতে রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের একটি টহল দল চরাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণকালে গোপন সংবাদের ভিত্তিতে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় উপজেলার বাশঁগাড়ী ইউনিয়নের চরমেঘনা গ্রামে অভিযান চালায়।

অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে ‘এ্যাংকা’ –কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড পিতলের বুলেট ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে ‘এ্যাংকা’ রায়পুরা উপজেলার চর মেঘনা গ্রামের আক্তার মিয়ার ছেলে। তার বিরুদ্ধে থানায় ৭টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণের  প্রস্তুতি চলছে।