নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত

আগের সংবাদ

নরসিংদীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬ , ৯:৫৪ পূর্বাহ্ণ

নরসিংদীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত মাসব্যাপী শিল্পী সংগ্রহ অভিযানোত্তর শিল্পী সমাবেশের আয়োজন করে দেশীয় সাংস্কৃতিক সংসদ নরসিংদী জেলা।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় নরসিংদী জেলা কার্যালয় মিলনায়তনে এ শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেশীয় সাংস্কৃতিক সংসদ নরসিংদী জেলার সভাপতি ওয়ালী উল্লাহ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি ও কিংবদন্তি ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সাইফুল্লাহ মানছুর।

সংগঠনের জেলা সেক্রেটারি কৃষিবিদ মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ নরসিংদী জেলার প্রধান উপদেষ্টা মোঃ ইব্রাহিম ভূঁইয়া, কেন্দ্রীয় টিম সদস্য কবি আবু তাহের বেলাল, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান, দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মোহাম্মদ মনিরুল ইসলাম, মনোহরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মাওলানা জাহাঙ্গীর আলম, উপদেষ্টা মাওলানা আব্দুল লতিফ খান, হাফেজ আনোয়ারুল ইসলাম এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট জোবায়ের আল মামুন।

বক্তারা বলেন, ইসলামী সংস্কৃতি মানুষের নৈতিকতা, শালীনতা ও সুন্দর জীবনবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গান, কবিতা, আবৃত্তি, নাটক ও সৃজনশীল শিল্পচর্চার মাধ্যমে ইসলামের সৌন্দর্য, মানবিক শিক্ষা এবং নৈতিক আদর্শ মানুষের কাছে তুলে ধরা সম্ভব।

বক্তারা আরো বলেন, ইসলামী সংস্কৃতি কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং এটি মানুষের চিন্তা-চেতনা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার একটি কার্যকর মাধ্যম। এ লক্ষ্যে প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করা, তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া এবং সাংস্কৃতিক চর্চার উপযুক্ত পরিবেশ তৈরি করছে দেশীয় সাংস্কৃতিক সংসদ।