ইউপি সচিবকে হেনস্তা করে অফিসিয়াল খাতাপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আগের সংবাদ

উজ্জীবন শিল্পীগোষ্ঠী’র ষান্মাসিক সেটআপ সম্পন্ন 

পরের সংবাদ

মনোহরদীতে উম্মুল কুরা মহিলা মাদরাসায় ছাত্রী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোহাইমিনুল ইসলাম শুভ

মনোহরদী প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫ , ১:১২ অপরাহ্ণ

নরসিংদীর মনোহরদীতে জামিয়া মাহমুদিয়া উম্মুল কুরা মহিলা মাদরাসার মেধাবী ছাত্রী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে মাদরাসা হলরুমে নান্দনিক আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আব্দুস সোবহান (মোহাম্মদ আলী) মাঝির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব লুৎফর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার, মনোরহদী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জামান বকুল, মনোরহদী প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর, মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘নারী শিক্ষার অগ্রযাত্রায় এ ধরনের সম্মাননা ছাত্রীদের আরও উৎসাহিত করবে।’ পরে, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিষয়: