নরসিংদীর বেলাবোতে ধান ক্ষেত থেকে রিয়াজুল ইসলাম আপন (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) উপজেলার বাজনাব এলাকায় একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আপন একই উপজেলার বাজনাব গ্রামের মোস্ত মিয়ার ছেলে। সে পেশায় ট্রলি চালক ছিলো।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে বেলাবো-শিবপুর সড়কের পাশে ধান ক্ষেতে একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
নিহতের বাবা মোস্তু মিয়া জানান, রাতে এশারের নামাজের পর তার এক পরিচিত বন্ধুর ডাকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরদিন সকালে খবর পাই তার লাশ ধান ক্ষেতে পড়ে আছে।
বেলাব থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।