সেতুর অনুমোদন পেয়ে উচ্ছ্বসিত নরসিংদীবাসী

আগের সংবাদ

রায়পুরায় যুবদের দক্ষতা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইএআরএন প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬ , ১০:০৩ পূর্বাহ্ণ

নরসিংদীর রায়পুরায় যুবদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইএআরএন প্রকল্পের পরিচিতি ও উপজেলা সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদ রানা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ফাতেমা আক্তার, ইএআরএন প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ রিফাত আহমদ, উপজেলা উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা চাকরি সংস্থাপন কর্মকর্তা মোঃ শাহাদত হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং প্রকল্পসংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজন সভায় অংশ নেন।

সভায় ইএআরএন প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা, যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।