রায়পুরায় আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

আগের সংবাদ

রায়পুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬ , ৯:৩৮ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদ রানা–এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকার।
বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।