নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫

আগের সংবাদ

রায়পুরায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ড শুমারির স্বেচ্ছাসেবক নিয়োগ সম্পন্ন

পরের সংবাদ

এসএসসি ফলাফলে বাজিমাত: পলাশে আবারও শীর্ষে জনতা আদর্শ বিদ্যাপীঠ

মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া

স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬ , ১১:০৯ অপরাহ্ণ

এসএসসি পরীক্ষার ফলাফলে নরসিংদীর পলাশ উপজেলায় আবারও সাফল্যের শীর্ষে জনতা আদর্শ বিদ্যাপীঠ। এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাসের গৌরব অর্জনের পাশাপাশি ৪৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

কৃতিত্বপূর্ণ ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। পলাশ উপজেলার শিক্ষাক্ষেত্রে জনতা আদর্শ বিদ্যাপীঠ ধারাবাহিক ভাবে পাবলিক পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

এবছর এসএসসি পরীক্ষায় মোট ১১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। তার মধ্যে বিজ্ঞান বিভাগের ৬৫ জন থেকে ৪০জন জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা থেকে ৫৩ জন অংশ নিয়ে ৭জন জিপিএ-৫ পেয়েছে।

এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের একাংশ। ছবি: নরসিংদী মিরর

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ খান জানান, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের শৃঙ্খলার সাথে নিয়মিত অধ্যয়ন, অভিভাবকদের সহযোগিতা এবং বিদ্যালয়ের সুপরিকল্পিত একাডেমিক কার্যক্রমের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শুধু শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলে নয়, জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলা মূল লক্ষ্য।