নিখোঁজের তিনদিন পর প্রেমিকার বাড়ী থেকে স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার, আটক ৪

আগের সংবাদ

মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদরাসা ছাত্রের মৃত্যু

মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া

স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২২, ২০২৬ , ১২:৩৩ পূর্বাহ্ণ

নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক ছাত্র গুরুতর আহত হয়েছে। রোববার (২১ জুন) মাগরিবের নামাজের সময় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের বাদল মিয়ার ছেলে জহিরুল হক (১৫), দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান (১৪) ও একই এলাকার আবু জাফর (১৫)।

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ বলেন, ‘বজ্রপাতে আহত অবস্থায় হাসপাতালে চারজনকে আনা হলে আমরা তিনজনে মৃত্যু অবস্থায় পাই এবং একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, মাগরিবের নামাজের আগে মাদরাসায় অজু করার সময় বজ্রপাতে ৪ ছাত্র আহত হয়। এ সময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।