নরসিংদী জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উজ্জীবন শিল্পীগোষ্ঠী’র ২০২৫ সালের ষান্মাসিক পরবর্তী সেটআপ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে শহরের একটি মিলনায়তনে সেটআপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে সংগঠনের শিল্পী, সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
নতুন সেটআপে পরিচালক মনোনীত হন জনপ্রিয় নাশিদ শিল্পী জাহিদুল ইসলাম। তিনি ইতোপূর্বে সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছেন। সহকারী পরিচালক মনোনীত হয়েছে যথাক্রমে, সিফাত মাহমুদ ও মাসুম বিল্লাহ মোয়াজ।
উল্লেখ্য, ইসলামী সংস্কৃতির উচ্চকিত চেতনা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশিষ্ট ইসলামিক স্কলার ও শিল্পী আল্লামা তারেক মনোয়ার এর নেতৃত্বে নরসিংদীতে ১৯৮০ সালে উজ্জীবন শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে দেশে-বিদেশে উজ্জীবনের সুনাম ছড়িয়ে পড়েছে।