রায়পুরায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

আগের সংবাদ

রায়পুরায় অর্ধশত কিন্ডারগার্টেন স্কুলে খেলনা সামগ্রী বিতরণ

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬ , ১২:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের উদ্যোগে রায়পুরা উপজেলার অর্ধশত কিন্ডারগার্টেন স্কুলে খেলনা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন রায়পুরা নরসিংদী–এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহরাব হোসেন ভূইয়া।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক নাজমুল হক ভূইয়া মোহন, যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন ভূইয়া আলতাফ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সোহেল, সদস্য সচিব এস এম সুমন নেওয়াজ আরো অনেকে।

এসময় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষকগণ সহ অতিথিরা উপস্থিত ছিলেন।