প্রধান শিক্ষককে ঘোড়ার গাড়ীতে চড়িয়ে রাজকীয় বিদায় দিলেন এলাকাবাসী  

আগের সংবাদ

রায়পুরায় বিএডিসির সেচ পাম্পের দুটি ট্রান্সফরমার চুরি: সেচ বন্ধ, দুর্ভোগে শতাধিক কৃষক

পরের সংবাদ

গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬ , ৪:৩৭ অপরাহ্ণ

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুরে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

১১ দলীয় জোটের নরসিংদী জেলার মুখ্য সমন্বয়ক ও জেলা জামায়াতে ইসলামীর সংগঠক মোঃ ইব্রাহিম ভূইয়ার নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আমীরুল ইসলাম, মাওলানা ওয়ালী উল্লাহ, নরসিংদী সদর থানা জামায়াতের আমীর মাহফুজ ভূইয়া, জেলা ছাত্রশিবিরের সভাপতি তাওহিদুল ইসলাম সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকট ও তীব্র লোডশেডিংয়ের কারণে শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অপরদিকে বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুরে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

অবিলম্বে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, ভুতুরে বিল আদায় বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বক্তারা বলেন জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ১১ দলীয় জোট আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।