পলাশে আদর্শ শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা 

আগের সংবাদ

গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান

পরের সংবাদ

প্রধান শিক্ষককে ঘোড়ার গাড়ীতে চড়িয়ে রাজকীয় বিদায় দিলেন এলাকাবাসী  

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৬ , ১২:৩১ পূর্বাহ্ণ

দীর্ঘ ২২ বছর একই বিদ্যালয়ে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা শেষে ব্যতিক্রমী আয়োজনে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন নরসিংদীর রায়পুরা উপজেলার করিমগঞ্জ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির উদ্দিন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি এস এম শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহরাব হোসেন ভূইয়া, করিমগঞ্জ দারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খোরশেদ আলম, করিমগঞ্জ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এডভোকেট মমিন মিয়া, আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, সমাজসেবক জাকির হোসেন, আব্দুর রহমান ভূইয়া প্রমুখ।

বিদায়ী প্রধান শিক্ষক মোঃ কবির উদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ছবি: নরসিংদী মিরর

এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তাকে সংবর্ধনা প্রদান করেন।

অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষক মোঃ কবির উদ্দিনকে ঘোড়ার গাড়িতে তুলে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয়রা হাত নেড়ে শুভেচ্ছা জানান

এসময় বক্তারা বলেন, মোঃ কবির উদ্দিন শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষাগুরু। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন এবং সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।