আলোকবালীতে দোকানে অগ্নিসংযোগের ঘটনায় থানায় জিডি 

আগের সংবাদ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বার্তা নিয়ে পলাশে ‘সুপার ক্যারাভান’

পরের সংবাদ

রায়পুরায় ধানের শীষের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মিরর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬ , ৬:৫৬ অপরাহ্ণ

আব্দুর রহমান, রায়পুরা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ রায়পুরা আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আমিরগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দক্ষিণ মির্জানগর বালুর মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান কামরুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরায় বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, নরসিংদী জেলা বিএনপির নেতা ইফতেখার উদ্দিন ভূইয়া ইতু, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন ভূইয়া আলতাফ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কৃষিবিদ শরীফ হোসেন খান, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ বেদন মিয়া।

এসময় আরো বক্তব্য রাখেন, আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা জহিরুল হক বাবলু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন ভূইয়া কাউসার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাজী আব্দুল কাদির, আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা আল আমিন ভূইয়া, ইউনিয়ন যুবদল নেতা মোঃ সালা উদ্দিন, বিএনপি নেতা রাসেল খন্দকার, ইফতেখার উদ্দিন ভূইয়া শামিম,

আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা ভূইয়া, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব এডভোকেট মমিন মিয়া, সাবেক সদস্য সচিব তানিম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোরাদ সরকার, ছাত্রদল নেতা জুয়েল প্রধান, ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ, আমিরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ হাবিবুর রহমান বাদল, সাধারণ সম্পাদক বশির আহমেদ দোলন, ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি আবুল হাসান মৃধা, সাধারণ সম্পাদক মোঃ হাকিম মিয়া সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।