চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে নরসিংদীতে মউশিক শিক্ষকদের স্মারকলিপি প্রদান 

আগের সংবাদ

রায়পুরায় জামায়াতে ইসলামীর প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রায়পুরা প্রতিনিধি

প্রকাশিত: মে ২৩, ২০২৬ , ৯:৪০ পূর্বাহ্ণ

সাবেক ছাত্র, রুকন প্রার্থী ও সম্ভাব্য ব্যক্তিদের নিয়ে প্রীতি সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুরা পশ্চিম সাংগঠনিক থানা শাখা। শনিবার (২৩ মে) সকাল ৭টায় থানা জামায়াতের কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

রায়পুরা পশ্চিম জামায়াতের আমীর মাওলানা মোঃ আদিল ভূইয়ার সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক সরকার–এর সঞ্চালনায় প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মোঃ ইব্রাহিম ভূইয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা ওয়ালী উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ নিজাম উদ্দিন, মাওলানা খোরশেদ আলম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ, সাবেক সভাপতি রুহুল আমীন জিহাদী, থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আবু সাঈদ, সাবেক ছাত্রনেতা হাফেজ জহিরুল ইসলামসহ আরো অনেকে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ইসলামী আন্দোলন করা মুমিনদের উপর ফরজ। ইসলামী আন্দোলনের কর্মীদের উপর দ্বীনের দাওয়াতী কাজ করা অপরিহার্য দায়িত্ব। দাওয়াতি কাজের মাধ্যমে ঈমান মজবুত হবে। দাওয়াতি কাজের জন্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখতে হবে। আমাদের চুড়ান্ত লক্ষ্য আল্লাহ তায়ালার জান্নাত।’