নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল ও অপতৎপরতার প্রতিবাদে রায়পুরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) বিকেলে পৌর এলাকার শ্রীরামপুর রেলগেইট থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন, রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক পলাশ সরকার, যুগ্ম আহ্বায়ক জামান আহমেদ, মোবারক হোসেন ফরাজি, কবির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা আমির হোসেন আমু, সবুজ মিয়াসহ আরো অনেকে।
প্রসঙ্গত, বুধবার (১৩ মে) দুপুরে রায়পুরা উপজেলার মরজাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এ ঘটনার পর মরজাল ইউনিয়ন বিএনপি, উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিল করেন।