রায়পুরায় ধানের শীষের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

আগের সংবাদ

জোটে খেইহারা পলাশের নির্বাচনী উত্তাপ, একলা তুষারে বিএনপির পথ সহজ হবে কী

পরের সংবাদ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বার্তা নিয়ে পলাশে ‘সুপার ক্যারাভান’

মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া

স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬ , ৭:২৬ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে প্রস্তাবিত গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী প্রচারণা চালাচ্ছে বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’।

এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর শহরের পলাশ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করে এই ‘ভোটের গাড়ি’।

ক্যারাভানটি অবস্থানকালীন সন্ধ্যা পর্যন্ত নির্বাচন ও গণভোটসংক্রান্ত বিভিন্ন তথ্যচিত্র, প্রদর্শনী ও উপস্থাপনা প্রদর্শন করা হয়। আধুনিক প্রযুক্তিনির্ভর ভিজ্যুয়াল উপকরণের মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার, রাষ্ট্রীয় সংস্কার এবং প্রস্তাবিত গণভোটের গুরুত্ব তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, পলাশ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ বলেন, ‘সুপার ক্যারাভান’-এর মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর প্রস্তাবিত গণভোটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও এর তাৎপর্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। আধুনিক ও তথ্যসমৃদ্ধ এই উদ্যোগ নাগরিকদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করতে এবং রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা বোঝাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পলাশে আয়োজিত এই বিশেষ প্রচারণা কার্যক্রমে অংশ নিতে এবং নির্বাচন ও গণভোটসংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত হন।

আয়োজকদের মতে, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এই ‘সুপার ক্যারাভান’ প্রচারণা কার্যক্রম পরিচালিত হবে।