আজ বিশ্ব মা দিবস

আগের সংবাদ

রায়পুরায় পৃথক অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

পরের সংবাদ

রায়পুরায় চলন্ত অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

রায়পুরা প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬ , ৪:০৭ অপরাহ্ণ

নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের একটি চলন্ত সিএনজি চালিত অটোরিকশায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১০ মে) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার খানাবাড়ি স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত অবস্থায় সিএনজি চালিত অটোরিকশাটির গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহুর্তের মধ্যেই গাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো অটোরিকশায় আগুন জ্বলতে থাকে। পরিস্থিতি বুঝতে পেরে চালক ও যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

অটোরিকশা চালক জানায়, ‘গাড়িটি চলন্ত অবস্থায় হঠাৎ শব্দ করে আগুন ধরে যায়। আমরা ধারণা করছি, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে।’

স্থানীয়দের অভিযোগ, সিএনজি চালিত গাড়ির গ্যাস সিলিন্ডারের নিরাপত্তায় নিয়মিত পরীক্ষা না করায় এ ধরনের দুর্ঘটনা ঘটে। তাই সকল সিএনজি চালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন।

বিষয়: