নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেটের নতুন কার্যালয় উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক বদিউজ্জামান ভূইয়ার সভাপতিত্বে ও ডাচ্-বাংলা ব্যাংকের রায়পুরা উপজেলার মাস্টার এজেন্ট মোঃ ফেরদৌস ভূঁইয়ার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ তানভীর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ মহিউদ্দিন খান, নরসিংদী অফিসের কমপ্লান্স ম্যানেজার মোঃ ইসমাইল হোসেন, আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, হাসনাবাদ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী বজলু রহমান মোল্লা।
আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাসনাবাদ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ হাজী সফিউল্লাহ। এসময় ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সহজে ও দ্রুত ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সঞ্চয়, টাকা জমা ও উত্তোলন, রেমিট্যান্স গ্রহণসহ বিভিন্ন ব্যাংকিং সেবা পেতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে ব্যাংকিং কার্যক্রমের আওতা বাড়ার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তিও জোরদার হচ্ছে।