নরসিংদীতে মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক  কর্মশালা অনুষ্ঠিত

আগের সংবাদ

রায়পুরায় নিখোঁজ যুবক আরমানের সন্ধান চায় পরিবার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬ , ১১:৫০ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরায় আরমান ফকির (২৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত রোববার (১১ অক্টোবর) বিকেল থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এ ঘটনায় রায়পুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।

নিখোঁজ আরমান ফকির রায়পুরা উপজেলার ভাটি বদরপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম ছালাউদ্দিন এবং মায়ের নাম নুরমহল বেগম। তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট এবং গায়ের রং শ্যামলা।

আরমানের পরিবার জানায়, গত ১১ অক্টোবর বিকেল থেকে আরমান নিখোঁজ রয়েছেন। তাঁকে খুঁজে না পেয়ে গত ১৪ অক্টোবর রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডি নম্বর ৭২৫।

কোনো সহৃদয় ব্যক্তি আরমান ফকিরের সন্ধান পেয়ে থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার।

যোগাযোগ:
০১৪০৪১৮৮৩২৭

আরমানের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।