বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নরসিংদী সদর উপজেলা শাখার ৩৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। তিন বছর মেয়াদি এ কমিটিতে বৌয়াকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছানা আক্তার ডেইজীকে সভাপতি এবং কামারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়শ্রী সাহাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত শনিবার (৩ অক্টোবর) সকালে নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নিসুন্দরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাহার আলী হায়দার এবং সাটিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিকা ঘোষ। সহ-সভাপতি হয়েছেন মো. নূরে আলম ভূঁইয়া, মোহাম্মদ আবুল হোসেন আফ্রাদ, শাহাব উদ্দীন আহমেদ, কাজী কোহেলা আক্তার ও মার্জিয়া বেগম।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তানভীর আহমেদ ও রিশাদ মেহজাবীন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একরামুল হক ও জেবুন্নেছা রেখা। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাহবুবু আক্তার।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সাংগঠনিক সম্পাদক রেবেকা সুলতানা, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক লিপি রানী সরকার, দপ্তর সম্পাদক নাসরিন জাহান, সহ-দপ্তর সম্পাদক রায়হানুল জান্নাত, অর্থবিষয়ক সম্পাদক জাহিদা হক এবং সহ-অর্থ সম্পাদক মামরুজ জাহান।
এ ছাড়া ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক শৈলী পোদ্দার, মিডিয়া ও প্রচার সম্পাদক গোলনাহার, সহ-মিডিয়া সম্পাদক নাজমা পারভীন, মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা পারভীন এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক গাজী নাজমা দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আঃ গাফুর মোল্যা, মিজানুর রহমান, নাদিরা বেগম, নাজমুন্নাহার, গৌতম চন্দ্র সেন, খালেদা জাহান, তানিয়া বেগম, জান্নাতুল ফেরদৌস, নাসরিন সুলতানা, রফিকুল ইসলাম ও ফরিদা ইয়াসমিন।
নবগঠিত কমিটির নেতারা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং শিক্ষকসমাজের মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার মাধ্যমে শিক্ষকদের কল্যাণে সম্মিলিত ভূমিকা রাখার অঙ্গীকার করেন।