নরসিংদীর রায়পুরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক-কৃষাণী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং সুধীজনের অংশগ্রহণে এই পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ ইমতিয়াজ আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাফিজুর রহমান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সোহেল রানা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।