নরসিংদী জেলা থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত তিন শতাধিক অদম্য মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১ জুন) বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদীর মিলনায়তনে বর্ণাঢ্য এই সংবর্ধনার আয়োজন করে পাবলিক ইউনিভার্সিটি এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন অব নরসিংদী (PUMSAN)
সংগঠনের সভাপতি ডা. সাকিব হাসান বেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর জেলা সংগঠক মোঃ ইব্রাহিম ভূইয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শামসুল হক, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল্লাহ আল ফয়সাল, এনসিপির কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয়।
পামসান এর উপদেষ্টা ইউসুফ ইসলাহী, সংগঠনের সাবেক সভাপতি কাজী আশিক, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নাসির আহমেদ, নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি তাওহিদুল ইসলাম ও নরসিংদী নগর হাসপাতালের পরিচালক (শিশু বিশেষজ্ঞ) ডা. শফিকুল ইসলাম ভূইয়া, নরসিংদী উদয়ন কলেজের অধ্যক্ষ হাসিবুর রহমান অনিক সহ জেলার বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত অদম্য কৃতি শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।