নরসিংদীর রায়পুরায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নান্দনিক আয়োজনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) ঈদের ২য় দিন বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দড়ি বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে খেলা অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন শতশত দর্শক। আগত দর্শকদের করতালি, আনন্দ আর উচ্ছ্বাসে প্রাণ ফিরে পায় হারিয়ে যেতে বসা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই খেলা।
আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক-এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল।
উদ্বোধক ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার হেলাল উদ্দিন। পৃষ্ঠপোষকতায় ছিলেন, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সদস্য ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জামিল হোসেন মিস্টার এবং রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সদস্য, হাসনাবাদ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুম মৃধা।
খেলায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আমিরগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা মোঃ সালাউদ্দিন, আমিরগঞ্জ ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম মিয়া, ইউনিয়ন মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ছিটন ও পল্লী চিকিৎসক মাহফুজ আলম সুমন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমিন মিয়া এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব তানিম চৌধুরী।
উৎসবমুখর এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মেম্বার, সাবেক ছাত্রদল নেতা ও হাসনাবাদ বাজার পরিচালনা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান, হাসনাবাদ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিক কাজী, রায়পুরা উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম কাউসার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা ভূইয়া, নরসিংদী শহর শ্রমিক দল নেতা আনোয়ার হোসেন লিটন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লিটন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নোমান, আমিরগঞ্জ ইউনিয়ন জিসাস এর সভাপতি মোঃ আবু তাহের, ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি মোঃ মুজিবুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা আবুল কালাম, মামুন মৃধা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।