রায়পুরায় জামায়াতে ইসলামীর প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আগের সংবাদ

নরসিংদী জেলা জামায়াতের কমিটি বিলুপ্ত

ইব্রাহিম ভূঁইয়ার নেতৃত্বে নরসিংদী জেলা জামায়াতের ৫ সদস্যের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ২৫, ২০২৬ , ২:১৯ অপরাহ্ণ

নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সদর আসনের এমপি প্রার্থী মোঃ ইব্রাহীম ভূঁইয়াকে জেলা সংগঠক করে নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর নতুন টিম গঠন করা হয়েছে। গত বুধবার (২০ মে) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, নরসিংদী-৪ (মনোহরদী) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল লতিফ, মাওলানা শামসুল ইসলাম তালুকদার ও মাওলানা আব্দুল লতিফ খান।

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা সংগঠন কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে না পারায় পলাশ উপজেলা সংগঠনের চেইন অফ কমান্ড ভেঙে পড়ে এবং জেলা নেতৃত্বের প্রতি জনশক্তির আস্থাহীনতা তৈরি হয়। এ প্রেক্ষিতে জামায়াতের আমীর নরসিংদী জেলা সংগঠন ভেঙে দিয়েছিলো। তার পর থেকে  জেলা শাখা কেন্দ্রের তত্বাবধানে পরিচালিত হচ্ছে।

এদিকে, জেলা টিম গঠনের লক্ষ্যে জেলা জামায়াতের মজলিশে শূরার মতামতের ভিত্তিতে জামায়াতের আমীর সেশনের অবশিষ্ট সময়ের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট জেলা টিম গঠন করেছে।