মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

আগের সংবাদ

রায়পুরায় আফিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ হাবিবুর রহমান

প্রকাশিত: মে ২, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরা উপজেলার হাইরমারা গ্রামে নিহত গৃহবধূ আফিয়া বেগম হত্যার দায়ে ঘাতক স্বামী  সুজন মিয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার হাইরমারা মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন স্বপ্নবহুদূর মানব কল্যাণ সংগঠন। মানববন্ধনে ছাত্র-শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা সহ নানা শ্রেণি-পেশার শতশত মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আফিয়াকে তার ঘাতক  স্বামী ইয়াবাসেবী সুজন নির্মমভাবে হত্যা করেছে। এই পাশবিক হত্যাকাণ্ডে পুরো ইউনিয়নবাসী মর্মাহত ও বিক্ষুব্ধ। বক্তারা অবিলম্বে ঘাতক সুজনকে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা ও মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে হলে এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।