ঝুঁকিপূর্ণ ভাঙা ভবনে চলছে পাঠদান, আতঙ্কে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকরা

আগের সংবাদ

রায়পুরায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

রায়পুরা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬ , ১০:৫৭ পূর্বাহ্ণ

নরসিংদীর রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শনিবার (২৫ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন (বকুল)।

রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা–এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মানিক সরকার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

এসময় উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রান্তিক কৃষক ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিরর/এফএ