নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন (মাস্টার)

আগের সংবাদ

রায়পুরায় মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

পরের সংবাদ

কামাল্লা দরবার শরিফের ইসালে সাওয়াব ও সূফী সম্মেলন অনুষ্ঠিত 

মিরর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬ , ৮:১৮ পূর্বাহ্ণ

মোঃ হাবিবুর রহমান: মদিনা জামাত কামাল্লা দরবার শরিফের উদ্যোগে ইসালে সাওয়াব মাহফিল ও সূফী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল থেকে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে সম্মেলন শুরু হয়।

সম্মেলনের সভাপতিত্ব করেন কামাল্লা দরবার শরিফের পীর শাইখুল হাদিস হযরত মাওলানা সাইফুর রহমান খন্দকার।

এসময় কুরআন ও হাদীস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, হযরত মাওলানা সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী, মাওলানা কারী হাবিবুল্লাহ বেলালী, মাওলানা মুরশেদ আলম সালেহী, মাওলানা ড. মাসুম বাকী বিল্লাহ আল কাদরী, ড. মোঃ আহসান উল্লাহ, ড. আতাউর রহমান মিয়াজী, মাওলানা আব্দুর রাজ্জাক সহ ওলামায়ে কেরামগণ।

আলোচনা শেষে, সারাবিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

নরসিংদী মিরর/এফএ