ফুলেল শ্রদ্ধায় আহমদুল কবির মনু মিয়ার ১০৪তম জন্মবার্ষিকী পালিত

আগের সংবাদ

রায়পুরায় ধানের শীষ প্রতীকে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের ঐতিহাসিক জয়

পরের সংবাদ

আমিরগঞ্জ ইউনিয়ন ওলামা দলের কমিটি গঠন

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬ , ১০:১৪ পূর্বাহ্ণ

হাফেজ মোহাম্মদ ইয়াসিন মাহমুদ-কে সভাপতি ও হাজী আব্দুল কুদ্দুস ভূইয়াকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বিশেষ সাধারণ সভায় ৩১ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা এরশাদুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা ইসমাঈল, আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটির সদস্যদের একাংশ।

কমিটির অন্য সদস্যরা হলো, সহসভাপতি আব্দুল বাতেন, হাজী আব্দুল মতিন ভূইয়া, মোঃ বাবুল মুন্সি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলজার মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল হক, প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ জুবায়ের প্রমুখ