রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও শপথগ্রহণ অনুষ্ঠিত

আগের সংবাদ

আমিরগঞ্জ ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬ , ১:০৭ অপরাহ্ণ

পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন প্রবাসী কল্যাণ পরিষদ আমিরগঞ্জ ইউনিয়ন-এর দুই উপদেষ্টাকে বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় নরসিংদী শহরের গ্যালাক্সি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রবাসী কল্যাণ পরিষদের অন্যতম সদস্য ও মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মোঃ নাজমুল চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক এম. আর. মামুন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও অস্ট্রেলিয়া প্রবাসী জুবায়ের আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও অস্ট্রেলিয়া প্রবাসী শারমিন খান এবং সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী লুৎফর রহমান হানিফ ভূইয়া। এসময় উপদেষ্টাদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম, প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ এবং আমিরগঞ্জ ইউনিয়নের মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে মতবিনিময় করা হয়। এ সময় সংগঠনের সদস্য, স্থানীয় সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি নিজ এলাকার মানুষের কল্যাণেও কাজ করে যাচ্ছেন। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে প্রবাসী কল্যাণ পরিষদ আমিরগঞ্জ ইউনিয়ন ভবিষ্যতে আরও কার্যকর সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বিষয়: