নরসিংদী জেলা যুবদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

আগের সংবাদ

রায়পুরায় ‘ধরিত্রী রক্ষায় আমরা’ ও নরসিংদী ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের বৃক্ষরোপণ

পরের সংবাদ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে নরসিংদীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৭, ২০২৬ , ২:৩৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী “YOUTH AGAINST DRUGS” কর্মসূচির অংশ হিসেবে সাইকেল র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নরসিংদী জেলা শাখা।

শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদী সরকারি কলেজ মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ তাওহিদুল ইসলামের নেতৃত্বে র‍্যালিতে ছাত্রশিবিরের নেতাকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকগণ অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান প্রদর্শন করেন।

বক্তারা বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রের পাশাপাশি তরুণদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আয়োজকরা জানান, “YOUTH AGAINST DRUGS” কর্মসূচির মাধ্যমে সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে, যার মূল লক্ষ্য তরুণদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করা এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনসম্পৃক্ততা বৃদ্ধি করা।