পরিবেশ সংরক্ষণে বর্তমান সরকারের ৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও নরসিংদী ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের ডৌকারচর গ্রামের আড়িয়াল খাঁ নদীর তীরে ও একটি মাদরাসায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মৌলিক অধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী হোসেন, পিপলস ডেভেলপমেন্ট সোসাইটি (পিডিএস) নির্বাহী পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, চিনিশপুর দীপ শিখা মহিলা সমিতির নির্বাহী পরিচালক সফুরা বেগম, ফ্রেন্ডস সমাজ কল্যাণ সংস্থার সিইও মো: জুনায়েদ হোসেন জনি, রেটকো সংস্থার নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম আলম ফাউন্ডেশনের সভাপতি এস এম শরীফ মিয়া, ডৌকারচর সমাজ কল্যান সংস্থার পরিচালক জামাল হোসেন ও সমাজসেবক শারমিন জাহান খান প্রমুখ।
এর আগে, গত বুধবার রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।