নরসিংদীতে 'বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬' এর সমাপনী অনুষ্ঠিত

আগের সংবাদ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে নরসিংদীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

পরের সংবাদ

নরসিংদী জেলা যুবদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: জুন ২৭, ২০২৬ , ২:২৭ অপরাহ্ণ

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে নরসিংদী জেলা যুবদল। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে অনুষ্ঠিত মিছিল নরসিংদী শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।

নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ এর সভাপতিত্বে মিছিলপূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ইয়াছিন ফেরদৌস মোরাদ।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবুল মনছুর খান দীপক, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলামসহ জেলা যুবদলের নেতৃবৃন্দ।

এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।