নরসিংদীর রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৭ এর পরিচিতি, শপথগ্রহণ ও দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রায়পুরা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাহী উপদেষ্টা মোহাম্মদ জয়নুল আবেদীন–এর সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অজয় সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুজিবুর রহমান, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হাবির, যুগ্ম আহ্বায়ক নাজমুল হক ভূইয়া মোহন, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম ও সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন।
আরো বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাবেক সভাপতি মেহেদী হাসান রিপন, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বশির আহমেদ মোল্লা, মোস্তফা খান, মাহবুব আলম লিটন, এম. নূর উদ্দিন আহমেদ, নরসিংদী প্রেসক্লাবে দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন, যমুনা টিভি নরসিংদী প্রতিনিধি আইয়ুব খান সরকার সহ আরো অনেকে।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা এবং উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।