নরসিংদীতে জামায়াতে ইসলামীর আয়োজনে জেলায় অবস্থানরত ইসলামী ছাত্রশিবির সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল ৫টায় জেলা জামায়াতের মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সংগঠক মোঃ ইব্রাহিম ভূইয়ার সভাপতিত্বে ও জেলা জামায়াতের টিম সদস্য শামসুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মোঃ মোসলেহুদ্দীন ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ তাওহিদুল ইসলাম প্রমুখ। এসময় জেলা জামায়াতের টিম সদস্যবৃন্দ, থানা আমীরগণ ও ছাত্রশিবিরের সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন।