মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদরাসা ছাত্রের মৃত্যু

আগের সংবাদ

রায়পুরায় শিক্ষার্থী ওয়ালিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৫, ২০২৬ , ১:০৬ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরায় শিক্ষার্থী ওয়ালিদ হাসান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় নিহত শিক্ষার্থী ওয়ালিদ এর মামা সৌদি আরব প্রবাসী হেলাল উদ্দিন, চান্দেরকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার আব্দুর রশিদ সহ নিহতের স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নিহত ওয়ালিদ হাসান এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী ছিলো। সে মেধাবী ও ধার্মিক ছেলে ছিলো। ছোট সময় থেকে পিতার স্নেহ বঞ্চিত হলেও মামা হেলাল উদ্দিন নিজ সন্তানের মতো তাকে লালনপালন করেছে। কিন্তু ঘাতক জাকির হোসেন ওয়ালিদকে ৩দিন গুম রেখে নির্মম নির্যাতন করে তাকে হত্যা করেছে।

মানববন্ধনে উপস্থিত জনতা নিহত ওয়ালিদ হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামী জাকির সহ জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।

উল্লেখ্য, গত ২০ জুলাই দিবাগত রাতে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামের জাকির মিয়ার উঠান থেকে স্কুল শিক্ষার্থী ওয়ালিদ হাসান (১৭) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতের মামা হেলাল উদ্দিন বাদী হয়ে জাকির হোসেনকে প্রধান করে ৪জনের বিরুদ্ধে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করেছে। এর মধ্যে রায়পুরা থানা পুলিশ তিনজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।