নরসিংদী বেগম ফটিকুন্নেছা ইদ্রিস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা মরহুম ডা. সুলতান উদ্দিন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে মেডিকেল কলেজ মিলনায়তনে মরহুমের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নরসিংদী বেগম ফটিকুন্নেছা ইদ্রিস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ ডা. শফিকুল ইসলাম সরকার, জনতা ব্যাংক নরসিংদীর সাবেক এজিএম শাহ আলম মিয়া এবং বাসাইল গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা কাজী আবুল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য ডা. নাসির উদ্দিন মোল্লা, সমাজসেবক লোকমান হোসেন, সোহরাব হোসেন, অরুণ মিয়া সহ কলেজের প্রভাষকবৃন্দ, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা মরহুম ডা. সুলতান উদ্দিন আহমেদের কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে অবদান এবং হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার প্রসারে তাঁর অনন্য ভূমিকার কথা স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।