রায়পুরায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

আগের সংবাদ

চরসুবুদ্ধি উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রায়পুরা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১, ২০২৬ , ৮:১৬ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি উন্নয়ন ফোরামের উদ্যোগে সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) পবিত্র ঈদুল আজহার ৪র্থ উপজেলা চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর বরইতলা মেঘনা নদীর তীরে নান্দনিক আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চরসুবুদ্ধি উন্নয়ন ফোরামের আহ্বায়ক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক তারেক আহমেদ-এর সভাপতিত্বে এবং তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক আতিক উল্লাহ আতিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরসুবুদ্ধি ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ আদিল ভূইয়া।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরসুবুদ্ধি উন্নয়ন ফোরামের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও চরসুবুদ্ধি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, আমিরাবাদ দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জাইদুল হক সরকার, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুর রহমান, মালয়েশিয়া প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক রুবেল মিয়া, বিশিষ্ট সমাজসেবক মোঃ ডালিম মিয়া সহ আরো অনেকে।

অনুষ্ঠানে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, এই ঈদ পুনর্মিলনী শুধু আনন্দ ভাগাভাগির অনুষ্ঠান নয়, এটি সমাজের মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তারা চরসুবুদ্ধি ইউনিয়নের সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

চরসুবুদ্ধি উন্নয়ন ফোরামের সভাপতি এমডি হুমায়ুন কবির, সম্পাদক আতিক

২০২৬-২৭ সেশনের জন্য ফ্রান্স প্রবাসী এমডি হুমায়ুন কবিরকে সভাপতি ও তরুণ সমাজসেবক আতিকুল্লাহ আতিককে সাধারণ সম্পাদক করে চরসুবুদ্ধি উন্নয়ন ফোরামের কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানের শেষাংশে মধ্যাহ্নভোজ,  ইসলামি সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনীর সমাপ্তি ঘটে।