জবি প্রেসক্লাবের সেক্রেটারি হলেন নরসিংদী'র রিদুয়ান

আগের সংবাদ

নরসিংদীতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬ , ১০:১৬ অপরাহ্ণ

সিলেট জেলা স্টেডিয়াম থেকে জাতীয় ভাবে সারা দেশে এক যোগে অনলাইনের মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, ‘কিশোর-কিশোরীদের মাঝে লুকিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য।’

সারা দেশের ন্যায় নরসিংদীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) বিকেলে নরসিংদী জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

ক্রীড়াপ্রেমী শতশত দর্শকের উপস্থিতিতে বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাষ্টার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, এডিসি (রাজস্ব) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার কলিম মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা পরিষদের কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বুলবুল, জেলা ক্রীড়া অফিসার হিরা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, জেলা বিএনপির সহ-সভাপতি খবিরুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক উদ্দিন ভুঁইয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপি নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বপালন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আওলাদ হোসেন মোল্লা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহিদুল কবির ভূঁইয়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুর রউফ ফকির রনি, সাঁতার প্রশিক্ষক মো. আকরাম সরকার সুমন, দাবা প্রশিক্ষক মো. বশির আহমেদ, মার্শাল আর্ট প্রশিক্ষক রুপু আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা যায়, ইতোমধ্যে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা তাদের পছন্দ অনুযায়ী ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, সাঁতার, দাবা ও অ্যাথলেটিক্সে নিবন্ধন করে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে খেলায় অংশগ্রহণ করে।