নরসিংদী-৫ রায়পুরার পলাশতলী বাজারে গণসংযোগ করেছে নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি এবং নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস, রায়পুরা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহসীন হোসেন বিদ্যুৎ।
সোমবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার পলাশতলী ইউনিয়নের পলাশতলী বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ করেন। এসময় বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর সাথে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন।
মহসীন হোসেন বিদ্যুৎ নরসিংদী জেলা বিএনপির সাবেক সভাপতি, তাঁতী দলের সাবেক সভাপতি এবং সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আলী মৃধার হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন। স্বৈরাচার হাসিনার শাসনামলে তিনি নরসিংদীতে সবচেয়ে বেশি মামলার শিকার হয়েছেন। ১৬ বছরের অধিকাংশ সময় সরকার তাকে কারাগারে বন্দি রেখেছিল।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন, রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান শাহীন মাস্টার, সিরাজুল ইসলাম সুরুজ, কামরুজ্জামান জিসান, বাবুল মিয়া, উপজেলা যুবদলের সদস্য মোঃ রুবেল মিয়া, ইব্রাহিম খলিল, পলাশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সৌদি প্রবাসী সিদ্দিকুর রহমান সহ নেতৃবৃন্দ।