নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি বাজারে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় বর্ণাঢ্য আয়োজনে আউটলেট উদ্বোধন করেন রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জিএস হাবিবুর রহমান হাবিব।
বিশিষ্ট ব্যবসায়ী এ. কে. এম. এমদাদুল হক উজ্জ্বল এর সভাপতিত্বে ও ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের গাজীপুর রিজিওনের টিম লিডার আশরাফুল আলমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সিনিয়র ম্যানেজার (স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস প্ল্যানিং) খালেদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের এডিসি প্রধান ও এজেন্ট ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ইমতিয়াজ আহমেদ, যুগ্ন আহ্বায়ক নাজমুল হক ভূইয়া মোহন। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মোবারক হোসেন।
আমন্ত্রিত অতিথি ছিলেন, ব্র্যাক ব্যাংক নরসিংদী শাখা অপারেশন ম্যানেজার প্রশান্ত কুমার দেবনাথ, ব্র্যাক ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফজলে বারী, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক, চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দানিছ মিয়া ও সাধারণ সম্পাদক এনামুল হক নয়ন।
এসময় ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী, গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্র্যাক ব্যাংক এজেন্ট আউটলেটে লেনদেন করা খুবই সহজ, স্বল্প সময়ের মধ্যে গ্রাহকেরা শুধুমাত্র ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গ্রহণ করতে পারে। এখানে সহজ শর্তে স্বল্প সময়ে ঋণ প্রদান করা হয়। প্রবাসী পরিবার ও তারা প্রবাসী পরিবার একাউন্টের মাধ্যমে ফ্রি ইন্স্যুরেন্স সেবা ভোগ করা যায়।