নরসিংদীর রায়পুরা উপজেলার করিমগঞ্জ দারুল উলুম আলিম মাদরাসায় একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে মাদরাসা মিলনায়তনে নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও বিকেএমইএ-এর পরিচালক মো. মনিরুজ্জামান মনির।
সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা রাফিকুল হক, সহকারী অধ্যাপক মাওলানা আনিছুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা জিয়াউল হক, মাদরাসা গভর্নিং বডির সদস্য মো. আবু সাঈদ এবং সাংবাদিক ও তরুণ সমাজসেবক মোঃ ফরহাদ আলম।
এ সময় বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।