নরসিংদীতে এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টায় নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নান্দনিক আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্রশিবির নরসিংদী জেলা সভাপতি মোঃ তাওহিদুল ইসলাম–এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান, নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সংগঠক মোঃ ইব্রাহিম ভূইয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শামসুল হক, নরসিংদী শহর জামায়াতের আমীর মোঃ আজিজুর রহমান, নরসিংদী সদর থানা জামায়াতের আমীর মাহফুজ ভূইয়াসহ আরো অনেকে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা জামায়াতের টিম সদস মাওলানা আব্দুল লতিফ খান, জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্য আমীরুল ইসলাম, জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মকবুল হোসেন, রায়পুরা পশ্চিম থানা আমীর মাওলানা আদিল ভূইয়া। এসময় জিপিএ-৫ প্রাপ্ত ৪শতাধিক কৃতি ছাত্র-ছাত্রী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকগণ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন