দেশীয় সাংস্কৃতিক সংসদ, নরসিংদী জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৭টায় নরসিংদী শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেশীয় সাংস্কৃতিক সংসদ নরসিংদী জেলার প্রধান উপদেষ্টা মোঃ ইব্রাহিম ভূইয়ার সভাপতিত্বে ও নরসিংদী জেলা শাখার পরিচালক ওয়ালী উল্লাহ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় আইটি, মিডিয়া ও প্রচার সম্পাদক সালমান রিয়াজ।
প্রধান আলোচক ছিলেন স্বর্ণপদক প্রাপ্ত লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ডা: অছিউদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নরসিংদী জেলা শাখার সভাপতি শামসুল ইসলাম তালুকদার ও দেশীয় সাংস্কৃতিক সংসদের নরসিংদী জেলার উপদেষ্টা মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ খান।
কর্মশালায় দেশীয় সাংস্কৃতিক সংসদ নরসিংদী জেলার দায়িত্বশীল ও বিভিন্ন উপজেলা থেকে আগত সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।