রায়পুরায় চলন্ত অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

আগের সংবাদ

রায়পুরায় পৃথক অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

ফরহাদ আলম

প্রকাশিত: মে ১২, ২০২৬ , ৯:৫৫ পূর্বাহ্ণ

নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৫ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (১১ মে) রাতে রায়পুরা থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তরশিক গ্রামের ধন মিয়ার ছেলে আব্দুল আজিজ (২৮), কিশোরগঞ্জের ভৈরব থানার আমলাপাড়া এলাকার নীল মিয়ার ছেলে আলামিন (৩২) ও রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকার ইদ্রিস আলীর ছেলে মোঃ জুয়েল (২৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ১১টা দিকে উপজেলার রতনপুর এলাকায় এসআই (নিঃ) মোহাম্মদ শফিউল্লাহ শিকদারের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি আলামিনকে ৩০ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল ৯ লক্ষ টাকা।

এর আগে, সোমবার বিকেল সোয়া ৬টার দিকে রায়পুরা থানার এসআই (নিঃ) তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাহমুদাবাদ জদ্দা ফ্যাক্টরির সামনের রাস্তায় চেকপোস্ট পরিচালনা করেন, এসময় মাদক কারবারি আব্দুল আজিজকে ৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল ১ লক্ষ টাকা।

অপরদিকে, সন্ধা পৌনে ৭টার দিকে এসআই (নিঃ) দিবস কুমার মৃধা সঙ্গীয় ফোর্স নিয়ে চরসুবুদ্ধি ডেঙ্গপাড়া এলাকা থেকে ১০পিস ইয়াবা সহ মাদক কারবারি জুয়েলকে গ্রেফতার করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মাদকের বিরুদ্ধে রায়পুরা থানার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।