জোহরা হাছান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

আগের সংবাদ

দেশীয় সংস্কৃতির বিকাশে

নরসিংদীতে শিল্পী সমাবেশ অনুষ্ঠিত 

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬ , ১০:৫৭ অপরাহ্ণ

নরসিংদী জেলাজুড়ে ছড়িয়ে থাকা শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে এক বর্ণাঢ্য শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে নরসিংদী জেলা অডিটোরিয়ামে দেশীয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেশীয় সাংস্কৃতিক সংসদ নরসিংদী জেলার সাংস্কৃতিক সম্পাদক ওয়ালী উল্লাহ সরকার-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ড. মনোয়ারুল ইসলাম।

সমাবেশের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরী সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলার সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল বাকি ও মুন্সিগঞ্জ জেলা সাংস্কৃতিক সম্পাদক কে এম ইউসুফ।

প্রধান অতিথি তার বক্তব্যে দেশীয় সংস্কৃতির বিকাশ ও সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন। সুস্থ ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনে শিল্পীদের ভূমিকা অপরিসীম বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে জেলা ও পার্শ্ববর্তী অঞ্চলের সাংস্কৃতিক কর্মীরা তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। উপস্থিত শিল্পীরা তাদের সৃজনশীল কাজের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় জেলার বিভিন্ন পর্যায়ের গীতিকার, সুরকার, শিল্পী, অভিনেতা ও আবৃত্তিকারগণ উপস্থিত ছিলেন।

মিরর/এফএ