সৌখিন এভিয়েশনের আয়োজনে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আগের সংবাদ

জোহরা হাছান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬ , ১০:৪৯ পূর্বাহ্ণ

নরসিংদীর রায়পুরা উপজেলার খলাপাড়া জোহরা হাছান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের অধ্যক্ষ মিনারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য হাজী সফিউল্লাহ, আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, রায়পুরা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এস. এম. শরীফ, বিশিষ্ট সমাজসেবক মোঃ জাকির হোসেন ভূইয়া সহ আরো অনেকে।

পরে এসএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।