জামেয়া কাসেমিয়া এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত 

আগের সংবাদ

সৌখিন এভিয়েশনের আয়োজনে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬ , ১১:১০ পূর্বাহ্ণ

দেশের শীর্ষস্থানীয় হজ্ব গ্রুপ ফারিহা ওভারসীজের উদ্যোগে এবং দুই যুগের অধিক সময় যাবত হজ্ব ও উমরাহ সেবায় নিয়জিত প্রতিষ্ঠান সৌখিন এভিয়েশনের আয়োজনে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় রায়পুরা অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেড়শতাধিক হজ্বগামী ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

নরসিংদী জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হযরত আলী ভূইয়ার সভাপতিত্বে এবং সৌখিন এভিয়েশনের স্বত্বাধিকারী আলহাজ্ব মাওলানা আসাদুজ্জামান এর সঞ্চালনায় হজ্ব প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা নারিন্দা শহীদ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা খোরশেদ আলম এবং নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার হাদীস বিভাগের সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা রফি উদ্দিন।

হজ্ব প্রশিক্ষণ এবং দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারিহা ওভারসীজ এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুরা উপজেলা সদর শাখার আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, নায়েবে আমীর মোঃ নজরুল ইসলাম, জামিয়া ইসলামিয়া আরাবিয়া সিরাজনগর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান খান, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম সহ উলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা জমিরউদ্দিন নান্নুপুরী রহ এর খলিফা আলহাজ্ব মাওলানা মোঃ ফজলুল হক।