রায়পুরায় মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

আগের সংবাদ

রায়পুরায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

পরের সংবাদ

দক্ষিণ মির্জানগর জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আব্দুর রহমান,

রায়পুরা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬ , ৯:৩০ পূর্বাহ্ণ

নরসিংদীর রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রামের শতাধিক সুবিধাবঞ্চিত, অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টায় উপজেলার দক্ষিণ মির্জানগর আসমতেন্নেছা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশেষ এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দক্ষিণ মির্জানগর জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম নাজিম উদ্দিন ভূইয়ার সন্তান এডভোকেট আবেদ হাসান ভূইয়া নিজাম।

আদর্শ ছাত্র সংঘের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন ভূইয়া কাউসার এর পরিচালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ মির্জানগর আসমতেন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জিয়াউর রহমান, দক্ষিণ মির্জানগর আদর্শ ছাত্র সংঘের সাবেক সভাপতি মোঃ মোস্তফা ভূইয়া, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক ভূইয়া জুয়েল, বর্তমান সাধারণ সম্পাদক হাফেজ সোলাইমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নরসিংদী মিরর/এফএ