মানুষের অধিকার নিশ্চিত করাই প্রকৃত গণতন্ত্র- ড. মঈন খান

আগের সংবাদ

রায়পুরা উপজেলা কাজী সমিতির সভাপতি শফিক উল্লাহ, সম্পাদক হাবিবুর রহমান 

পরের সংবাদ

রায়পুরায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫ , ১১:২৮ পূর্বাহ্ণ

নরসিংদীর রায়পুরায় হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রায়পুরা পৌরসভার আয়োজনে পৌর মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রায়পুরা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন পরিষদ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’ রায়পুরা দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকবে এবং সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

পৌরসভার সচিব মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক দত্ত, রায়পুরা কেন্দ্রীয় মিলন মন্দিরের সভাপতি সবুজ নন্দী, সাধারণ সম্পাদক বিজয় পাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী সফিক উল্লাহ নীরু, পৌর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিঠু বর্মনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।