উজ্জীবন শিল্পীগোষ্ঠী’র ষান্মাসিক সেটআপ সম্পন্ন 

আগের সংবাদ

বিএনপি নেতা মহসীন হোসেন বিদ্যুৎ এর গণসংযোগ

পরের সংবাদ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পলাশে মানববন্ধন

মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া

স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫ , ৪:০০ অপরাহ্ণ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবীতে পলাশে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) সকালে পলাশ উপজেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

এসময় সাংবাদিকরা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে করে গাজীপুরসহ দেশের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশসহ নিরাপত্তাহীনতা অনুভব করছেন। এরই মধ্যে গ্রেপ্তার হওয়াদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযুক্ত সকল আসামী গ্রেপ্তার করাসহ নেপথ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন সাংবাদিকরা।

মানববন্ধনে পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: হাজী জাহিদ, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক নূরে-আলম রনি সহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য দেন।